ফাল্গুন

ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)

আল মামুন খান
  • ৪৪
  • ২৩
  • ২৪
শিমুলে আগুন জ্বেলে এলো ফাগুন
ফুলে ফুলে মৌমাছির মৃদু গুনগুন।
কোকিলের কুহু রবে ভরিল বাতাস
নীল রঙা শাড়ী পরে সাজিল আকাশ।
আমের শাখেতে এলো নতুন মুকুল
শুকালো নদীর জল শীর্ণ দুকুল।
সবুজের সজীবতা প্রতি শাখে শাখে
বনে বনে পাখীকুল উঠিল ডেকে।
দিকে দিকে বসন্তের পড়ে গেল সাড়া
আনমদ গুঞ্জনে জেগে গেল পাড়া।
দক্ষিণ দিক থেকে বহে সমীরণ
ফাগুনের শীতল হাওয়া জুড়ায় পরান।
বকুলের গন্ধেতে মৌ মৌ বন
ফাগুন খুশীতে ভরে সকলের মন।
চৈত্রের চাঁদিমার রুপালী আলো
ফাগুন বসন্ত তোমায় বেসেছি ভালো।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
প্রিন্স ঠাকুর ভাল লাগলো... শুভ কামনা সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
ভালো লাগার অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ।
শহীদুল্লাহ ত্রিশালী সুন্দর লিখেছেন.ভালো লাগলো.তবে সাধু ভাষা এবং চলিত ভাষার মিশ্রণ রয়ে গেছে.
ধন্যবাদ। ছন্দ মেলানোর জন্য ইচ্ছেকৃতই এটি করা হয়েছে। শুভেচ্ছা রইলো...
জালাল উদ্দিন মুহম্মদ বকুলের গন্ধেতে মৌ মৌ বন ফাগুন খুশীতে ভরে সকলের মন। চৈত্রের চাঁদিমার রুপালী আলো ফাগুন বসন্ত তোমায় বেসেছি ভালো।। ------------ // কথাগুলো ভাললাগার পরশ বুলিয়ে দেয় ।শুভকামনা কবি।
অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
ফাহমিদা বারী ছন্দময় ফাগুনে অবগাহন...। ভাল লাগলো।
সুন্দর অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ।
Syed walid ahmad অনেক ভালো ভোট রইলো আমার কবিতা যোদ্দের কথা দেখার আমন্ত্রণ রইলো ,
ধন্যবাদ ভাই অনুভূতি এবং সমর্থন রেখে যাবার জন্য। ইনশা আল্লাহ আসব।
লায়লা মামতাজ চমৎকার একটি ছন্দময় কবিতা। ভালো লাগলো। ভোট দিলাম।
অনেক ধন্যবাদ সাথে থেকে ভোট দেবার জন্য। ফাগুনের শুভেচ্ছা।
ইফতেখার মোহাম্মদ অসাধারণ কবিতাটিতে আমার হৃদয়ের অতি-সাধারণ ভালোলাগা রেখে গেলাম। ভোট দিয়ে যাচ্ছি। ভালো থাকবেন কবি।
আপনার নান্দনিক মন্তব্যটি আমার হৃদয় ছুঁয়ে গেল। ধন্যবাদ এবং ফাগুনের শুভেচ্ছা।

২৫ সেপ্টেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ৩০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী